উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
25

দেশের ব্যাংকিং এবং ডিজিটাল আর্থিক সেবাকে আরও গতিশীল ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে উত্তরা ব্যাংক পিএলসি এবং নগদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গত সোমবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগদের প্রশাসক (বিপিও) মো. মোতাছিম বিল্লাহ।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে, এখন থেকে গ্রাহকরা উত্তরা ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে নিজ নিজ হিসাব থেকে নগদে সহজেই টাকা স্থানান্তর করতে পারবেন।