ব্র্যাক ব্যাংক আবারও নারী হকির পাশে

0
47

বাংলাদেশে নারী হকির অভূতপূর্ব সাফল্য এবং এই খাতে পূর্ববর্তী উদ্যোগগুলোর ইতিবাচক ফলাফলের ধারাবাহিকতায় ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণে ২০২৬ সালের জন্য আরও ২ কোটি টাকার অঙ্গীকার করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে নতুন করে একটি অংশীদার চুক্তি করেছে ব্যাংকটি। এই বিনিয়োগের মাধ্যমে সারা বছরব্যাপী পরিচালিত হবে একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচি, যার লক্ষ্য নতুন প্রতিভা খুঁজে বের করা, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের নারী হকি খেলোয়াড় তৈরির জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা। এর আগে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫ আয়োজনে প্রায় ১ কোটি টাকা সহায়তা দিয়েছিল ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা থেকে উদীয়মান নারী হকি খেলোয়াড়দের প্রশিক্ষণের আওতায় আনা হবে।