কাটিরহাটে ঢাকা ব্যাংকের ৪১তম উপশাখার উদ্বোধন

0
16

দেশের ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে অত্যাধুনিক, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা নিয়ে চট্টগ্রামের হাটহাজারি শাখার অধীনে কাটিরহাট উপশাখা চালু করেছে ঢাকা ব্যাংক পিএলসি। ২৫ অক্টোবর ব্যাংকের ৪১তম এই উপশাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ কে এম শাহনেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আলতামাস নির্ঝরসহ ওই অঞ্চলের বিভিন্ন শাখা-উপশাখার শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাটিরহাট উপশাখার ইনচার্জ ও কর্মকর্তারা। এ ছাড়া অনুষ্ঠানে কাটিরহাট মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. রাশেদুল আলম, ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী ও আলমগীর জামান এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মাহবুবুল আলম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।