নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা হিসাব চালু করল এনআরবি ব্যাংক

0
27

প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব পণ্য চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। ব্যাংকটির দাবি, বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের সেবা চালু করেছে তারা। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রিয়াজ খান। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার উদ্দিন ও কিমিওয়া সাদ্দাত, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম রাশিদুল হুদা এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অলি আহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এনআরবিদের জন্য এনআরবি ব্যাংক সেøাগান সামনে রেখে চালু করা এ পণ্যের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সেবা প্রদানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। তবে নতুন হিসাবের পরিচালন পদ্ধতি, অর্থ জমা ও উত্তোলনের শর্ত এবং গ্রাহক সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।