মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবুল কাশেম, মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ইমতিয়াজ ইউ. আহমেদ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার। সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত ও পরিচালনসংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ব্যাংকের সার্বিক কার্যক্রমের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। নির্বাহী কমিটির এই ২০০তম সভা ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন, পরিচালনগত উৎকর্ষ বজায় রাখা এবং টেকসই অগ্রযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সর্বশেষ
মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। সভায় আরও উপস্থিত...
এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি...
প্রাইম ব্যাংকের সঙ্গে লে ডোরের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি এবং লে ডোরের (জনপ্রিয় এবং প্রিমিয়াম ফ্রেঞ্চ বেকারি ও ক্যাফে চেইন) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের...
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার...
সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার...














