পূবালী ব্যাংকের ৭ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

0
36

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা ২৫ অক্টোবর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।
সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ— আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ, সাজিদ আজাদ এবং স্বতন্ত্র পরিচালক ড. হাসিনা শেখ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়াররহোল্ডাররা ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।