নারীদের জন্য বিশেষ সঞ্চয় স্কিম চালু করল মিডল্যান্ড ব্যাংক

0
27

নারীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নারী সুরক্ষা শীর্ষক বিশেষ সঞ্চয় স্কিম চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর মধ্যে রয়েছে নারী সুরক্ষা ডিপিএস, ডিজিটাল নারী সুরক্ষা ডিপিএস, সালাম মুদারাবা নারী সুরক্ষা ডিপিএস এবং সালাম ডিজিটাল মুদারাবা নারী সুরক্ষা ডিপিএস শীর্ষক চারটি নতুন সঞ্চয়পণ্য। এসব স্কিমে সাশ্রয়ী মাসিক কিস্তি এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ১৮০তম সভায় আনুষ্ঠানিকভাবে সঞ্চয়পণ্যগুলোর প্ল্যাকার্ড উন্মোচন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান; পরিচালক মাস্টার আবুল কাশেম, ড. মোস্তাফিজুর রহমান, একেএম বদিউল আলম, মোহাম্মদ জামাল উল্লাহ, মোহাম্মদ হেলাল মিয়া, হাফিজুর রহমান সরকার ও শাহনাজ পারভীন এবং স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ইমতিয়াজ ইউ আহমেদ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার।