জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

0
31

জনতা ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় শাখাব্যবস্থাপক সম্মেলন ১৪ জুন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান। রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে রংপুর বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দসহ আওতাধীন শাখাগুলোর ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।