শাহজালাল ব্যাংক এবং আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
30

পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমরার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৭ অক্টোবর শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমদের উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর ছাদেক এফসিএ এবং আমরার্ক লিমিটেডের চেয়ারম্যান জিসু পার্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।