সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে গ্রাহকসেবা শক্তিশালীকরণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম। তিনি নারীকেন্দ্রিক ব্যাংকিং সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দিন আহমেদ, প্রকৌশলী খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেম বক্তব্য রাখেন। এ সময় তারা গ্রাহকসেবা শক্তিশালীকরণের জন্য মতামত ও কৌশলগত পরামর্শ দেন।
কর্মশালায় সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের নারী উদ্যোক্তা ক্ষমতায়ন নীতি সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার ই আজম উপস্থিত ছিলেন। কর্মশালায় পরিচালনা পর্ষদকে স্বাগত জানান সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান সায়মা বানু। এ ছাড়া সমাপনী বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী।














