ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাংক এশিয়া পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশ (ডিভিডেন্ড) অনুমোদন করেছেন। এই অনুমোদনের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ এবং ৮ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও হিসাব প্রতিবেদন পেশ করা হলে শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করেন এবং ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মের এই সভায় আরও যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান, এনডিসি।














