ধোবাউড়ায় কর্মসংস্থান ব্যাংকের শাখার শুভ উদ্বোধন

0
41

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজন কান্তি সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালমান ওমর রুবেল এবং এস. এম. হুমায়ূন কবির সরকার। কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এ. এফ. এম. মতিউর রহমান।