মার্কেন্টাইল ব্যাংকের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মধ্যে উপহারসামগ্রী হস্তান্তর

0
41

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আশকোনা হজ ক্যাম্পে প্রথম হজ ফ্লাইটের হাজিদের মধ্যে হজের উপহারসামগ্রী বিতরণ করেছে। ১৭ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং পরিষেবা
তাকওয়ার সৌজন্যে হজের উপহারসামগ্রী বিতরণের মাধ্যমে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সিআরও এবং ইসলামিক ব্যাংকিং প্রধান মো. জাকির হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকটির ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান, ইসলামিক ব্যাংকিংরে উপপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান সরকার এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাজিদের নিরাপদ যাত্রা ও সুস্বাস্থ্যের জন্য এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে তাদের পবিত্র হজ কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।