রেমিট্যান্সের সেরা ১০ ব্যাংকের তালিকায় ট্রাস্ট ব্যাংক

0
49

রেমিট্যান্স সংগ্রহের সেরা ১০ ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক বিশ্ব সম্মেলন সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ কামাল হোসাইন সরকার এই সম্মাননা গ্রহণ করেন। এনআরবি সেন্টারের চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাবেক ফোর্স কমান্ডার মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ ব্যবসায়ী, ব্যাংকার ও বিভিন্ন পেশাজীবীরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।