আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
32

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। ২১ এপ্রিল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, সম্পদের গুণগত মান অক্ষুণ্ন রাখা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে কার্যকর বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, সুপরিকল্পিত বিনিয়োগ সিদ্ধান্ত, যথাযথ ঝুঁকি মূল্যায়ন এবং ধারাবাহিক তদারকির মাধ্যমে খেলাপি বিনিয়োগ কমিয়ে আনা সম্ভব, যা গ্রাহক ও অংশীজনদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।