শাহজালাল ইসলামী ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

0
87

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ব্যাংকের যৌথ উদ্যোগে ১২ মে করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাফরুহা আক্তার (রুমানা) কর্মশালায় থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল্লাহ আল-মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. এম. সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক এফসিএ বক্তব্য রাখেন।