সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত

0
17

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের বর্তমান অবস্থা, পরিচালনাগত চ্যালেঞ্জ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সাল ও পরবর্তী সময়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন, সেবার মান উন্নয়ন এবং কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক নাসির উদ্দিন আহমেদ, পরিচালক মো. রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক বিচারপতি মো. আজিজুল হক। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. খালিদ মাহমুদ খান। এতে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, সব শাখার প্রধান এবং আঞ্চলিক প্রধানরা অংশ নেন।
সভায় চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যবসায়িক কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, পরিচালনাগত উৎকর্ষ অর্জন এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে একটি সুসংগঠিত কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।