ট্রাস্ট ব্যাংক ও ওয়াটার ডট ওআরজির মধ্যে ওয়াশ ফাইন্যান্সিং অংশীদারত্ব

0
72

ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি যৌথভাবে তাদের কৌশলগত ওয়াটারক্রেডিট সহযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এ উপলক্ষে ব্যাংকের এসএমই বিভাগ সম্প্রতি ঢাকার র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে। এ অংশীদারত্বের আওতায় আগামী তিন বছরে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে ৩৫০ কোটি টাকার একটি বিশেষায়িত ঋণ পোর্টফোলিও গঠন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের পানি ও স্যানিটেশন খাতে কার্যরত এমএসএমই এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরী তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও প্রভাবভিত্তিক অর্থায়নের প্রতি ব্যাংকের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।