আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম

0
27

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুয়েট হলে ৯ নভেম্বর এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান। সভায় পর্ষদ পরিচালক খলিলুর রহমান, সেলিম রহমান, মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ আব্দুস সালাম, প্রকৌশলী খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, মো. রফিকুল ইসলাম, খাজা শাহরিয়ার ও এসএম জহির উদ্দিন হায়দার অংশ নেন। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. রাফাত উল্লা খানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। এ ছাড়া পর্ষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী এবং পরিচালক মোহাম্মদ ইমাদুর রহমান ও আনোয়ার হোসেন ভার্চুয়ালি অংশ নেন। সভায় কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এজেন্ডা উপস্থাপন করেন এবং তা শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়।