প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি

0
35

প্রাইম ব্যাংক পিএলসি এবং স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত ব্যাংকের করপোরেট হেড অফিস প্রাইম ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী স্টারপাথ হোল্ডিংস লিমিটেড প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের সুবিধা প্রদান করবে। এ উদ্যোগ গ্রাহকদের অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের আবাসন চাহিদা পূরণে অতিরিক্ত ভ্যালু যোগ করবে।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওয়াহিদুজ্জামান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার শফিকুজ্জামান ভূঁইয়া এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. রেজাউল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।