রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের চুক্তি

0
32

দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রূপালীক্যাশ এবং আকিজ অনলাইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে ১১ জুন রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটি ডিস্ট্রিবিউটরশিপ-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়। অনুষ্ঠানে আকিজ অনলাইনের ম্যানেজিং ডিরেক্টর শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দুটি শক্তিশালী ব্র্যান্ডের সমন্বয়ে গড়ে ওঠা এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
অন্যদিকে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম জানান, রূপালী ব্যাংক ২০১৬ সালে সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে এবং ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিতে রূপালীক্যাশ নামে কার্যক্রম পরিচালনা করে আসছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমান।