ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ আকারে বণ্টন করা হবে। ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভায় ১৩ জুন এ অনুমোদন দেওয়া হয়। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।
এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালক সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার ও লীলা রশিদ। সভায় ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান ব্যাংকের প্রতি অবিচল আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান।













