রূপালী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। প্রজ্ঞাপনে রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ জন্য ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নজরুল হুদার পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে। এর আগে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কাজী ছানাউল হক।
সর্বশেষ
পূবালী ব্যাংকের ৭ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা ২৫ অক্টোবর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের...
কাটিরহাটে ঢাকা ব্যাংকের ৪১তম উপশাখার উদ্বোধন
দেশের ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে অত্যাধুনিক, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা নিয়ে চট্টগ্রামের হাটহাজারি শাখার অধীনে কাটিরহাট উপশাখা চালু করেছে ঢাকা...
নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা হিসাব চালু করল এনআরবি ব্যাংক
প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব পণ্য চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। ব্যাংকটির দাবি, বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের সেবা চালু...
মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। সভায় আরও উপস্থিত...
এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ
কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি...









