বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

0
27

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আওলাদ হোসেন। তিনি ২০২৬ সালের ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন।
২০২১ সালে তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও হিসেবে যোগ দেন। ব্যাংকটির যাত্রার শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কে. এম. আওলাদ হোসেন ডাচ-বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি চিফ বিজনেস অফিসার, চিফ অপারেটিং অফিসার, হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন। তিনি কর্মজীবন শুরু করেন অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে। দীর্ঘ ৩৩ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং কেন্দ্রীয় কার্যক্রমের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। শিক্ষাজীবনে আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।