দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতে আর্থিক সহায়তা সসমৎ্রসারণে কৌশলগত অংশীদারত্ব গড়ে শংলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। এ ললেমঘ্য দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই অংশীদারত্বের মাধ্যমে দেশের এমএসএমই খাতে আর্থিক সেবার সম্পৃক্ততা বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আর. এম. নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর শেষে চুক্তিটি বিনিময় করেন। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














