এমটিবির উদ্যোগে বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগবিষয়ক কর্মশালা

0
21

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির উদ্যোগে সম্প্রতি বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ও এমএনসি ব্যাংকিং বিভাগের সহযোগিতায় আয়োজিত এ আলোচনায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারাসহ গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নেন করেন। কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই এফডিআই আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ-চায়না কালচারাল, ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের (বিসিসিইএমসিসি) সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি।