ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ কার্ড উন্মোচন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রিয়াজ খান এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। অনুষ্ঠানে তারেক রিয়াজ খান বলেন, বাংলাদেশে প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ডের উদ্ভাবন এবং ব্যাংকিং অন্তর্ভুক্তি বিষয়ে আমাদের অঙ্গীকারের আরেকটি মাইলফলক। এই সমাধানটি নিয়োগকর্তাদের জন্য বেতন ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি কর্মীদের জন্য আরও বেশি সুবিধা, নিরাপত্তা এবং সহজলভ্যতা নিশ্চিত করবে। বিমাফাইর সিওও অর্ণব পল, এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভিসা প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...














