২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালককে হাইজ্যাক করার পর এস আলম গ্রুপ নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেন। তখন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রবাসীদের কাছের মানুষ ও বন্ধু হিসেবে পরিচিত জনাব মোহাম্মদ আবদুল মান্নান। যার নেতৃত্বে ব্যাংকটি রেমিট্যান্স আহরণে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো মধ্যে প্রথম অবস্থানে ছিল। তিনি ইসলামী ব্যাংকে শিল্প, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিতে দেশের প্রাইভেট সেক্টরের সেরা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করেন। এস আলম গ্রুপ যথন ব্যাংকটি হাইজ্যাক করে তখন মেধাবী এই ব্যাংকারকে সরিয়ে ম্যনেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. মাহবুবুল আলমকে। তার নেতৃত্বেই ইসলামী ব্যাংকের সকল লুটপাট হয়েছে। তিনি যখন এস আলম গ্রুপের আশীর্বাদপুষ্ট হয়ে সোশ্যাল ইসলামী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তখন তিনি দুটি ব্যাংকে লুটপাটে সহায়তা করেছেন। বর্তমানে তিনি বিদেশে আত্মগোপন করে আছেন। তাকে বিচারের আওতায় এনে যার মাধ্যমে ব্যাংকটি সাফল্যের শীর্ষে পৌঁছেছিল জনাব মোহাম্মদ আবদুল মান্নানকে পুনরায় ম্যানেজিং ডিরেক্টরের পদটি ফিরিয়ে দিলে ব্যাংকটি আবার আগের অবস্থানে উঠে আসবে।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...









