কুমিল্লায় শাহজালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

0
57

গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ৯ নভেম্বর কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল ও কলেজ প্রাঙ্গণে শাহজালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর ছাদেক এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সিআরএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-২-এর ইভিপি মো. হুমায়ুন কবীর মিয়া, ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক নুরুল আলম মীর এবং ময়নামতি শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শাহজালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীরা সিআরএম বুথ থেকে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, জমা এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহজালাল ইসলামী ব্যাংক গ্রাহকদের আরও অধিকতর সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম ও সিআরএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।