নীলফামারীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

0
39

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় নীলফামারী সদর, ডিমলা ও ডোমার উপজেলায় সম্প্রতি প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ এবং বিভিন্ন ধরনের সার।
নীলফামারী সদর এবং ডিমলা ও ডোমার উপজেলায় আয়োজিত তিনটি পৃথক অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রন্তিক কৃষকদের মাঝে ওই কৃষি উপকরণগুলো বিতরণ করেন। এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম ছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।