প্রাইম ব্যাংক ও ফার্মা সল্যুশনের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

0
38

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিস প্রাইম ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ফার্মা সল্যুশন বাংলাদেশের কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবাসহ পে-রোল ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। এ ছাড়া তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইমপে ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং করপোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ফার্মা সল্যুশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা-জেনারেল অ্যাডমিন পল্লব চক্রবর্তী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; সিনিয়র বিডিএম-পে-রোল ব্যাংকিং মো. রবিউল আলম ইসকান্দার এবং ফার্মা সল্যুশন বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর আবু সাঈদ মো. আল মামুন; হেড অব এইচআর মো. জাহিদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।