পিকেএসএফ এবং সানেমের মধ্যে যৌথ গবেষণাবিষয়ক চুক্তি

0
84

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বিভিন্ন কার্যক্রমের ফলে সৃষ্ট কর্মসংস্থানের গুণগতমান সম্পর্কে অধিকতর ধারণা লাভের জন্য পিকেএসএফ এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) মধ্যে ৭ জুলাই গবেষণা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফ ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের এবং সানেম চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে বিগত ১৯ এপ্রিল প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর ধারাবাহিকতায় আজকের এ চুক্তির মাধ্যমে পিকেএসএফ ও সানেমের মধ্যে একটি যৌথ গবেষণা কার্যক্রম বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচনা হলো। চুক্তিটির আওতায় পরিচালিত প্রস্তাবিত গবেষণায় পিকেএসএফের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে কী ধরনের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তা মূল্যায়ন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে সময়োপযোগী, উৎপাদনমুখী ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে করণীয়গুলো নির্ধারণ করা সম্ভব হবে।