বৃহত্তর পরিসরে আরও বেশি মানুষকে সেবা প্রদানের অঙ্গীকার

0
393

প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্ণ করল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত পিকেএসএফ ভবন-১-এ অনাড়ম্বরভাবে পিকেএসএফ দিবস ২০২৫ উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের।
জাকির আহমেদ খান বলেন, সাড়ে তিন দশকের পথচলায় পিকেএসএফ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। পিকেএসএফকে বাংলাদেশের সক প্রতিষ্ঠানের জন্য একটি বাতিঘর হিসেবে অভিহিত করে তিনি বলেন, সময়ের প্রয়োজনে সম্প্রতি পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা ২০২৫-২০৩০ প্রণয়ন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো শোভন কর্মসংস্থান সৃষ্টি, ঝুঁকি হ্রাস, ও সক্ষমতা বৃদ্ধি। এ কৌশলগত পরিকল্পনা মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি পিকেএসএফের সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান।