এনসিসি ব্যাংকের নেতৃত্বে ফেনীতে স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

0
43

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে ফেনী জেলায় কার্যরত ৩৮টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬, ফেনী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল এক দেশ, এক কিউআর— লেনদেনে বাংলা কিউআর এবং আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন। সম্মেলনের অংশ হিসেবে ফেনী জেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালিতে ব্যাংকগুলোর প্রতিনিধিদের নেতৃত্বে অংশ নেন আমন্ত্রিত দুই শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায় প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আঞ্চলিক প্রধান এএইচএম রেজাউল করিম, এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ।