জীবন বীমা করপোরেশনের সঙ্গে এমটিবির চুক্তি

0
31

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জীবন বীমা করপোরেশনের মধ্যে সমন্বিত এপিআইভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার গুলশান-২-এর সিক্স সিজনস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় জীবন বীমা করপোরেশন দেশব্যাপী বীমা প্রিমিয়াম সংগ্রহের জন্য এমটিবির সমন্বিত এপিআইচালিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে। পাশাপাশি এমটিবির ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট ব্যবস্থাপনা এবং ডিরেক্ট ডেবিট ইনস্ট্রাকশনের মাধ্যমে অনলাইন সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া এমটিবি ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে যেকোনো স্থান থেকে সহজেই লেনদেন অনুমোদনের সুবিধা পাওয়া যাবে, যা দেশের ব্যাংকিং খাতে এ ধরনের প্রথম উদ্ভাবনী সেবা। চুক্তিতে এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত সচিব), মো. সাঈদ কুতুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এমটিবির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান, মোহাম্মদ মামুন ফারুক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শফকত হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগের প্রধান এ. কে. এম. তারেক এবং ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মো. আশিক ইকবাল খান উপস্থিত ছিলেন। জীবন বীমা করপোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কাওসার জালিল, আইসিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মহাব্যবস্থাপক আবু নাঈম মোহাম্মদ মারুফ খান, ইই বিভাগের মহাব্যবস্থাপক এইচএম রকিব হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।