এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

0
23

এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০তম সভা সম্প্রতি এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. এইচ. এম. শহীদুল ইসলাম বারাকাতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন। এ সময় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী এবং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিনসহ অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং ইভিপি ও শরিয়াহ সেক্রেটারি আবুল কাসেম মো. ছফিউল্লাহ উপস্থিত ছিলেন। সভায় এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের আমানত ও বিনিয়োগ সেবা নিয়ে আলোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।