প্রাইম ব্যাংকের সঙ্গে রে হোয়াইটের চুক্তি স্বাক্ষর

0
37

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রে হোয়াইট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত রূপায়ণ শপিং স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা রে হোয়াইট লিমিটেডের পণ্য ও সেবার ওপর এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যোগ করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং রে হোয়াইট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুজন কে. পল চৌধুরী ও ইয়ামিন ইরমান, চিফ পিপল বিজনেস ডেভলপমেন্ট অফিসার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যা্ন্িসং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।