সিরাজগঞ্জে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

0
29

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি সিরাজগঞ্জ জেলার প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে। ৬ নভেম্বর এবি ব্যাংক পিএলসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সিরাজগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার এনাম আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জেড এম বাবর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষিঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন, যুগ্ম পরিচালক শান্তনু বিশ্বাস, সিরাজগঞ্জের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম নাসিম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তঅসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।