শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের (মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত) মধ্যে ১৪ জুন ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর ছাদেক, এফসিএর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর ছাদেক, এফসিএ প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম কাইয়ুমের সঙ্গে ডকুমেন্ট হস্তান্তর করেন। চুক্তির আওতায় শাহজালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডাররা এখন থেকে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের রুম ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, ব্যাংকের কার্ড ডিভিশনের এসএভিপি মো. ইকরাউর রহমান টুলু, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আরফিন হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Home প্রেস রিলিজ শাহজালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত














