এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ড্রাইভিং গ্রোথ : সেলস লিডারশিপ অ্যান্ড রিলেশনশিপ এক্সিলেন্স ফর ম্যানেজার অব এবি ব্যাংক পিএলসি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। সেলস লিডারশিপ, গ্রাহক সম্পর্ক উন্নয়ন ও রিটেইল ব্যাংকিং প্রবৃদ্ধির কৌশল জোরদারকরণে মনজুরুল আলম, এফসিআইপিডি, ইউকের তত্ত্বাবধানে এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণটির বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মহাদেব সরকার সুমন এফসিএ। এ সময় আরও উপস্থিত চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মুহম্মদ নজরুল ইসলাম, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
সর্বশেষ
কুমিল্লায় শাহজালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন
গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ৯ নভেম্বর কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল ও কলেজ প্রাঙ্গণে শাহজালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের...
প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি এবং স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা অ্যাপার্টমেন্ট কেনার...
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুয়েট হলে ৯ নভেম্বর এ সভার আয়োজন করা হয়।...
প্রিয়শপের যোগ্য মার্চেন্টদের অর্থায়ন করবে এনআরবি ব্যাংক
ডিজিটাল লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রিয়শপের যোগ্য মার্চেন্ট ও ডিস্ট্রিবিউটরদের জামানতবিহীন ঋণ ও কার্যকরী মূলধন সুবিধা দেবে এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় এক...
সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে...













