এমটিবির স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

0
67

শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের অভ্যাস গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে জেলায় কর্মরত আরও ৪১টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে সম্প্রতি এই সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের যুগ্ম পরিচালক নিশাত আফরোজ বিন্নি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাফকাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।