ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সবুজ রূপান্তর এবং জনমিতিক পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত বদলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক নতুন প্রতিবেদনে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, জীবনব্যাপী শিক্ষাকে অর্থনৈতিক ও সামাজিক নীতির একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য।
কর্মী জরিপ, অনলাইন চাকরির চাহিদা বিশ্লেষণ, প্রাতিষ্ঠানিক তথ্য এবং প্রশিক্ষণ কার্যকারিতা নিয়ে ১৭৪টি গবেষণার পর্যালোচনার ভিত্তিতে তৈরি জীবনব্যাপী শিক্ষা হতে হবে নীতিগত কৌশলের অগ্রাধিকার শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত বিনিয়োগ না হলে চলমান ডিজিটাল, সবুজ ও জনমিতিক পরিবর্তন দেশগুলোর ভেতরে এবং এক দেশের সঙ্গে আরেক দেশের বৈষম্য আরও বাড়িয়ে তুলতে পারে।
আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ. হংবো বলেন, জীবনব্যাপী শিক্ষা বর্তমানের কাজ ও ভবিষ্যতের সুযোগের মধ্যে সেতুবন্ধন। এটি শুধু কর্মসংস্থান ও উৎপাদনশীলতার বিষয় নয়; বরং শোভন কাজ নিশ্চিত করা, উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং স্থিতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এটি টেকসই উন্নয়ন কৌশলের একটি অপরিহার্য উপাদান।
Home অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতি জীবনব্যাপী শিক্ষা হতে হবে নীতিগত কৌশলের অগ্রাধিকার আইএলও










