মো. আব্দুল্লাহ আল-মামুন শাহজালাল ইসলামী ব্যাংকে এএমডি হিসেবে যোগদান

0
11

বিশিষ্ট ব্যাংকার মো. আব্দুল্লাহ আল-মামুন ২৮ এপ্রিল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। শাহজালাল ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
মো. আব্দুল্লাহ আল-মামুন জামালপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তা ছাড়া তিনি হিসাব বিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জন করার পর কানাডার টরেন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (সিএসসি) ও সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্লানিং (সিএফপি) সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সম্পন্ন করেন।
আল-মামুন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয় ও শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২৮ বছর নিয়োজিত থেকে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৯৮ সালের ৩০ এপ্রিল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং সবশেষ ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন। আল-মামুন আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৩টি করপোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ সময় কাজ করে শাখার ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।