ব্যাংক এশিয়া পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। তিনি ২০১৮ সাল থেকে এ ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জিয়াউল হাসান মোল্লা তার নতুন দায়িত্বের পাশাপাশি প্রধান ঋণ কর্মকর্তা (সিসিও), এজেন্ট ব্যাংকিং প্রধান, প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও কমপ্লায়েন্স কর্মকর্তা (ক্যামেলকো) এবং ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে পূর্ববর্তী দায়িত্বও পালন করবেন।
ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে দীর্ঘ ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে জিয়াউল হাসান মোল্লার। তিনি করপোরেট ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, এসএমই ও রিটেইল ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করেছেন।











