দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলমান ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬-এর অংশ হিসেবে ২৫ এপ্রিল কুমিল্লা ও সিলেটে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মো. মনজুর মফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম ওয়ালি উল মোর্শেদ; এসইভিপি ও কনজ্যুমার ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ এবং এসইভিপি ও রিকভারি প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেইন। এ ছাড়াও শাখার সব কর্মকর্তা-কর্মচারীগণ মিটিংয়ে অংশগ্রহণ করেন।
অন্যদিকে সিলেটে অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমলেন্দু রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি ও এসএমই এবং এগ্রি ব্যাংকিং প্রধান আসিফ খান। এ ছাড়াও সংশ্লিষ্ট শাখা ও উপশাখার সব কর্মকর্তা-কর্মচারীরা মিটিংয়ে অংশগ্রহণ করেন। উভয় মিটিংয়ে অংশগ্রহণকারীরা ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬-এর সফল বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।














