কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সফলভাবে উদ্বোধন করেছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে এবং এতে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কমিউনিটি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসেস হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ডেপুটি গ্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মি. কিমিয়া সাআদত।














