নওগাঁয় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

0
22

সাম্প্রতিক শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে জেলার সব তফসিলি ব্যাংক অংশগ্রহণ করে এবং যমুনা ব্যাংক লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, উপপরিচালক তানিয়া ভূঁইয়া এবং যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।