ডিজিটাল লেনদেন সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে নরসিংদীতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে লিড ব্যাংক হিসেবে নেতৃত্ব দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি জেলা শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানে শোভাযাত্রা, উপস্থাপনা, সেমিনার, উন্মুক্ত আলোচনা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলা কিউআরসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সুবিধা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক এবং ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মির্জা আজহার আহমদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক আনম. মঈনুল কবীর।
সর্বশেষ
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...
প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে গ্যালিটোস বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় সুবিধা...
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা ১৫ জুন রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে...
এভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা
পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী...













