বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর, দ্রুততর ও সমন্বিত করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বিধিমালার আলোকে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের সঙ্গে এনসিসি ব্যাংকের অনলাইন সিস্টেম সংযুক্ত করা হবে। এই সমঝোতা স্মারকের আওতায় এনসিসি ব্যাংক ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করবে। এ ছাড়া বিডা ও এনসিসি ব্যাংকের মধ্যে সার্ভার-টু-সার্ভার সংযোগের মাধ্যমে নিরাপদ তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে। সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদার সভাপতিত্বে এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন এবং বিডার মহাপরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান এবং ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহসহ উভয় পক্ষের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













