১৩ শতাংশ লভ্যাংশ দেবে ট্রাস্ট ব্যাংক

0
51

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে আট শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত হয়। ৩ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সবশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ২৮ টাকা ৫২ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩৮ টাকা ৩০ পয়সা।